দৈনিক বেলা

কমেছে সিলেট-ঢাকা রুটে বিমান ভাড়া

কমেছে সিলেট-ঢাকা রুটে বিমান ভাড়া
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর। ছবি : সংগৃহীত

সিলেট-ঢাকা রুটে বিমান ভাড়া কমলো। শুক্রবার (২৮ নভেম্বর) সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়।

জেলা প্রশাসনের মিডিয়া সেল থেকে বলা হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষের প্রাপ্ত তথ্য অনুযায়ী জানানো যাচ্ছে যে, সিলেট-ঢাকা-সিলেট রুটে যাত্রীসেবা উন্নয়ন এবং বাজার পরিস্থিতি বিবেচনায় বিমানের ভাড়া পুনর্নির্ধারণ করা হয়েছে।

নতুন ভাড়া কাঠামো অনুযায়ী সিলেট-ঢাকা রুটে সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ২,০২৪ (দুই হাজার চব্বিশ) টাকা। ট্যাক্সসহ মোট ৩,১৯৯ (তিন হাজার একশ নিরানব্বই) টাকা।

সর্বোচ্চ ভাড়া নির্ধারণ করা হয়েছে ৭,০২৪ (সাত হাজার চব্বিশ) টাকা। ট্যাক্সসহ ৮,১৯৯ (আট হাজার একশ নিরানব্বই) টাকা।

বিষয় : বিমান ডোমেস্টিক সিলেট ঢাকা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক বেলা

সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬

কমেছে সিলেট-ঢাকা রুটে বিমান ভাড়া

প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৫

featured Image

সিলেট-ঢাকা রুটে বিমান ভাড়া কমলো। শুক্রবার (২৮ নভেম্বর) সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়।

জেলা প্রশাসনের মিডিয়া সেল থেকে বলা হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষের প্রাপ্ত তথ্য অনুযায়ী জানানো যাচ্ছে যে, সিলেট-ঢাকা-সিলেট রুটে যাত্রীসেবা উন্নয়ন এবং বাজার পরিস্থিতি বিবেচনায় বিমানের ভাড়া পুনর্নির্ধারণ করা হয়েছে।

নতুন ভাড়া কাঠামো অনুযায়ী সিলেট-ঢাকা রুটে সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ২,০২৪ (দুই হাজার চব্বিশ) টাকা। ট্যাক্সসহ মোট ৩,১৯৯ (তিন হাজার একশ নিরানব্বই) টাকা।

সর্বোচ্চ ভাড়া নির্ধারণ করা হয়েছে ৭,০২৪ (সাত হাজার চব্বিশ) টাকা। ট্যাক্সসহ ৮,১৯৯ (আট হাজার একশ নিরানব্বই) টাকা।

দৈনিক বেলা

সম্পাদকঃ তানবির খান 
প্রকাশকঃ ইমদাদুল হক

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক বেলা