বাংলাদেশ মিউচুয়াল পার্টি (বিএমপি) নামে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ মিউচুয়াল পার্টি (বিএমপি) নামে নতুন একটি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে।সোমবার (২৩ ডিসেম্বর) রাজধানীর একটি অভিজাত রেস্টুরেন্ট এ আত্মপ্রকাশ হয়।অনুষ্ঠানে মেরাজুল হক কে চেয়ারম্যান ও ইসমাইল আলী কে মহাসচিব, রুপন চন্দ্র দেব কে দপ্তর সম্পাদক,রুহুল আমিন কে সাংগঠনিক সম্পাদক, ইমদাদুল হক কে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, সাহাদত হোসেন কে উত্তর বঙ্গের মুখ্য সচিব, দীপু কুমার সিংহ কে দক্ষিণ-পূর্বাঞ্চলে মুখ্য সচিব, মোহাম্মদ আব্দুল্লাহ কে জাতীয় নির্বাহী কমিঠির সদস্য সহ ১৬ সদস্য বিশিষ্ট একটি আংশিক কমিটি ঘোষণা করা হয়। বাংলাদেশের ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার,নিরাপত্তা ও অস্তিত্ব রক্ষায় কাজ করবে এই রাজনৈতিক দল ।আত্মপ্রকাশ অনুষ্ঠানে দলটির চেয়ারম্যান লক্ষ্য ও উদ্দেশ্যে তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করা। একাত্তরের মহান মুক্তিযুদ্ধের চেতনা, গণতন্ত্র, মানবাধিকার, বৈষম্যহীন সমাজ বিনির্মাণ এবং আইনের শাসন প্রতিষ্ঠা করা। জুলাই ২৪ এর গণঅভ্যুত্থানের আকাঙক্ষাকে ধারণ করে একটি বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ করা। গ্রামীণ জনপদের উন্নয়ন ও শিল্পায়ন কর্মসূচিকে অগ্রাধিকার দিয়ে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের মাধ্যমে জনগণের জীবনমান উন্নয়ন এবং সামগ্রিক সমৃদ্ধি নিশ্চিত করা। অগ্রাধিকার ভিত্তিক উন্নয়ন প্রকল্প গ্রহণের মাধ্যমে জাতীয় জীবনে সুষম অর্থনীতি প্রতিষ্ঠা করা, যাতে সকল নাগরিকের খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা ও বাসস্থানের চাহিদা পূরণের সুযোগ নিশ্চিত হয়।সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশি জনগণের ধর্ম ইসলাম এবং অন্যান্য ধর্মাবলম্বী জনগোষ্ঠীর জন্য ধর্মীয় শিক্ষার সুযোগ নিশ্চিত করে মানবিক মূল্যবোধ সংরক্ষণ করা; অনগ্রসর জনগোষ্ঠীর জন্য শিক্ষা সম্প্রসারণ ও জাতীয় জীবনে তাদের অধিকতর সুবিধা ও সম্মানজনক অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করা। নারী ও যুব সম্প্রদায়সহ সকল মানবসম্পদের সুষ্ঠু, কার্যকর ও বাস্তবভিত্তিক সদ্ব্যবহার নিশ্চিত করা। আন্তর্জাতিক বন্ধুত্ব, প্রীতি ও সমতার ভিত্তিতে পররাষ্ট্রনীতি প্রণয়ন করা; প্রতিবেশী রাষ্ট্রসমূহের সঙ্গে পারস্পরিক সার্বভৌমত্বের প্রতি সম্মান বজায় রেখে এবং বিশেষভাবে ভ্রাতৃপ্রতিম মুসলিম রাষ্ট্রসমূহের সঙ্গে সুদৃঢ় সম্পর্ক গড়ে তোলা। তারা আসন্ন জাতীয় নির্বাচনে ৩০০ আসনে তারা প্রার্থী দিতে চায়। এবং দেশবাসীর সহযোগিতা ও দোয়া কামনা করে।