tepaantor
প্রকাশ : Apr 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ

ফেঞ্চুগঞ্জে আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ

স্টাফ রিপোর্টার:
সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার কটালপুর গ্রামে আওয়ামী লীগ নেতা কামরুল ইমাম নয়নের বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। গত ১৩ এপ্রিল এ ঘটনা ঘটে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

স্থানীয় ও পারিবারিক সূত্রের দাবি, দীর্ঘদিন ধরে রাজনৈতিক বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে এলাকার কয়েকজন বিএনপি ও জামায়াতের নেতাকর্মীর সঙ্গে কামরুল ইমাম নয়নের বিরোধ ও উত্তেজনা চলে আসছিল।

কামরুল ইমাম নয়নের বাবা মো. ইমাম উদ্দিন অভিযোগ করেন, ঘটনার দিন একদল দুর্বৃত্ত তাদের বাড়িতে প্রবেশ করে তাঁর ছেলের নাম ধরে গালিগালাজ করতে থাকে। তিনি এর প্রতিবাদ করলে হামলাকারীরা বসতঘরে ঢুকে দরজা-জানালা ও আসবাবপত্র ভাঙচুর করে এবং মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। একপর্যায়ে বাড়িতে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে বলে তিনি দাবি করেন।

পরিবারের অভিযোগ, কামরুল ইমাম নয়নের রাজনৈতিক কর্মকাণ্ডকে কেন্দ্র করেই এ হামলার ঘটনা ঘটেছে এবং হামলাকারীদের মধ্যে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা ছিলেন।

 অভিযোগের বিষয়ে  ফেঞ্চুগঞ্জ থানার ওসি জানান বিশৃঙ্খলার তথ্য পেয়েছি আমরা বিষয়টি খতিয়ে দেখছি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

1

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

2

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

3

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

4

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

5

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

6

এমসি কলেজের সামনে আওয়ামী লীগ নেতা কামরুল ইমাম নয়নের ওপর হামল

7

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

8

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

9

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

10

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

11

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

12

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

13

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

14

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

15

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

16

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

17

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

18

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

19

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

20